২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগামী ১৮ জুন থেকে, চলবে ২২ জুন পর্যন্ত। পূর্বের মতো এবারও ভর্তি পরীক্ষায় একাধিক পালায় (শিফট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।
আবু হাসান বলেন, আগের মতো এ বছরও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ২২ জুনের মধ্যে হবে এ পরীক্ষা।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান আরও বলেন, ‘ছেলে ও মেয়ে আলাদা শিফটে পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কিছু জটিলতা থাকায় আমরা পরে আলোচনা করব। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের কথা চিন্তা করে ক্যাম্পাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।’
চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হওয়া জাবি ভর্তি পরীক্ষার আবেদনপ্রক্রিয়া চলবে ৩১ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এ বছর মোট ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের অধীন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), বি ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ, সি ইউনিটে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, সি১ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ডি ইউনিটের অধীন জীববিজ্ঞান অনুষদ এবং ই ইউনিটের অধীন বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।